নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটেছে।
সেখানে উপস্থিত লোকজন দুর্ঘটনায় আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ফিরোজ মোড়ল (২৫) ও ইয়াসিন গাজীকে (২৪) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পথে মোটরসাইকেলে থাকা আরোহী ফিরোজ মোড়ল মারা যান। ফিরোজ মটবাটী গ্রামের ইসলাম মোড়ল (ভুট্টোর) ছেলে ও ইয়াসিন চেঁচুয়া গ্রামের মেয়াজান গাজীর ছেলে। এছাড়া বাইসাইকেল চালক প্রসেনজিৎ (২৮) হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে।
মোটর সাইকেলে ২ বন্ধু বাঁকা বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সাইকেল চালিয়ে ব্রিজ থেকে নিচে নামছিল প্রসেনজিৎ। এ সময় মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।
ফিরোজের পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
