মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’ – বর্ণমালা টেলিভিশন

মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:২৫ 89 ভিউ
টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনের সর্বোচ্চ আয়ের কীর্তি গড়ল। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি। এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ২০১৩ সালের পর ধূমকেতুর মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক আকর্ষণে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে প্রচারে নেমেছিলেন দেব ও শুভশ্রী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, নেচে মাত করেছেন, এমনকি মুক্তির আগে একসঙ্গে মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। প্রথম দিনের বক্স অফিস রেকর্ডই প্রমাণ করল তাঁদের এই প্রচেষ্টা সফল হয়েছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু শুধু প্রেমকাহিনি নয়, বরং সমাজের নানা দিকও তুলে ধরেছে। এতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব। অন্যদিকে, রজনীকান্ত অভিনীত কুলি সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে দর্শকদের উন্মাদনার আভাস পাওয়া গিয়েছিল। সান পিকচার্স প্রযোজিত ছবিটি প্রথম দিনেই আয় ছাড়াল ১৫০ কোটি রুপি, যা তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে নির্মিত কুলি সিনেমায় এক কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে আছেন আমির খান। গতকালই রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’। এই বিশেষ দিনে মুক্তি পাওয়া কুলি সাফল্যের নতুন রেকর্ড গড়ে রজনীকান্তকে আরও একবার ভক্তদের মনে অমর করে তুলল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই