মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:৪২ 71 ভিউ
মালয়েশিয়ায় ব্যাপক অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এ অভিযানে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৭৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশেষ অভিযান ‘অপ গেমপুরে’ ৫৪৭ জন কর্মী ও ইমিগ্রেশন কর্মকর্তারা অংশ নেন।অভিযানটি চারটি জোনে পরিচালিত হয়, যার মধ্যে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল ও সবজি খামার রয়েছে। সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, অভিযানের সময় বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ে ব্যস্ত থাকায় হঠাৎ অভিযানের কথা টের না পেয়ে পালাতে পারেননি। ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক জাকারিয়া শাহবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে এই জেলাটি বিদেশি শ্রমিকদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে কৃষিকাজে। তিনি জানান, পাহাড়ি এলাকা হওয়ায় এবং শহর থেকে দূরত্ব থাকায় বিদেশিরা এখানে আসতে আগ্রহী, পাশাপাশি কিছু স্থানীয় ব্যবসায়ীর বিদেশি কর্মী ব্যবহারের প্রবণতাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন বিদেশির পরিচয়পত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪৬৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথি না থাকা এবং কিছু ক্ষেত্রে সন্দেহভাজন ভুয়া কাজের অস্থায়ী ভিজিট পাস প্রদর্শন। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু। তাদের সকলের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকের পর তাদেরকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা