মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ – বর্ণমালা টেলিভিশন

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৬:১৬ 153 ভিউ
যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ১৯ জন নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। বিস্ফোরণ শুক্রবার (১০ অক্টোবর) হাম্পপ্রিস কাউন্টির পাহাড়ি এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম কারখানায় ঘটেছে। ১,৩০০ একরের এই কারখানার একটি ভবন পুরোপুরি ধসে যায়। বিস্ফোরণের ধাক্কা এতই শক্তিশালী ছিল যে, তা কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়। কারখানাটি মার্কিন সেনাবাহিনী এবং বিদেশি সেনাদের জন্য বিস্ফোরক সরবরাহ করে। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধারকর্মীরা প্রথমে জায়গায় যেতে পারেননি, কারণ বিস্ফোরণ স্থলে আরও ঝুঁকি ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার ও তদন্ত শুরু হয়েছে। মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত তদন্তকারীরা কারখানার ভবন, মৃত ও নিখোঁজদের খোঁজ নিয়ে কাজ করছেন। স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের তৎপরতায় আশা করা হচ্ছে, শিগগিরই বিস্তারিত তথ্য জানা যাবে। সূত্র: এপি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?