মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর – বর্ণমালা টেলিভিশন

মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ | ৪:৪৬ 66 ভিউ
ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি কেসি-১৩৫ রিফুয়েলিং (মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত) উড়োজাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। শুক্রবার (১৩ মার্চ) ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর এই জোট এমন দাবি করে। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে। দুটি পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, তাদের যোদ্ধারা ‘উপযুক্ত অস্ত্র দিয়ে’ একটি কেসি-১৩৫ উড়োজাহাজ ভূপাতিত করেছে। একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটিতেও আঘাত হানা হয়। পরে সেটির ক্রুরা ‘শত্রুদের একটি বিমানবন্দরে’ জরুরি অবতরণ করেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আরও জানায়, ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। কারণ, দখলদার বাহিনীর উড়োজাহাজ এসব লঙ্ঘন করে আসছে। অন্য আরেকটি বিবৃতিতে গোষ্ঠীটি তাদের সাম্প্রতিক তৎপরতার বিস্তারিত তথ্য তুলে ধরে। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের যোদ্ধারা কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘ইরাক ও এ অঞ্চলে থাকা দখলদারদের ঘাঁটিতে’ ৩১টি অভিযান চালিয়েছে। এর আগে পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানিয়েছে, ঘটনাটির সময় সেখানে দুটি উড়োজাহাজ ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। অপরটি নিরাপদে অবতরণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই যৌথ হামলার জবাবে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন উড়োজাহাজে হামলার এ ঘটনা ঘটল। সূত্র:সিনহুয়া

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা