ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫ – বর্ণমালা টেলিভিশন

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৬:৫৭ 135 ভিউ
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। রোববার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস পার্কিংয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতমালা হাইওয়ের ফালৌদি জেলায় মাতোদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিকানের জেলার কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ফালৌদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মাতোদা, ফালৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দান করেন এবং পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন। উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সলমেরে এক ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন যাত্রী মারা যান। রাজ্যটিতেএকটি স্লিপার বাসে আগুন লাগে। সেই ঘটনায় দেখা যায়, বাসটিতে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না। পরে রাজ্য পরিবহন বিভাগ অবৈধ যানবাহন পরিবর্তন ও পারমিট লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে। এছাড়া গত মাসের শেষ দিকেও উত্তরপ্রদেশের পিলিভিত থেকে রাজস্থানে আসা একটি বেসরকারি স্লিপার বাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা