ভয় দেখিয়ে নারীকে দফায় দফায় ধর্ষণ, আটক ১ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ মে, ২০২৫
৮:৩৪ পূর্বাহ্ণ
298 ভিউ

ভয় দেখিয়ে নারীকে দফায় দফায় ধর্ষণ, আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৮:৩৪ 298 ভিউ
মোংলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দু’মাস কয়েক দফায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলার পর অভিযান চালিয়ে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাড়ি থেকে সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি অনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার মধ্যবয়সি এক নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একা ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা করেন। এ ঘটনায় আটক যুবককে শুক্রবার বিকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা