নিউজ ডেক্স
আরও খবর
প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা
সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা
পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই
রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর…
ব্যাপক সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা
বরিশাল রূপাতলীতে বাসে ভাঙচুর ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মুখপাত্র জিয়া উদ্দিন সিকদার এ তথ্য জানান।
এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাস শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিএম কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিল। সে শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সঙ্গে তর্কতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়।
এই বিষয়ে বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মিমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদে। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৪ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে।
এদিকে, রাতে প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়কে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]