ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ – বর্ণমালা টেলিভিশন

ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ August, ২০২৫ | ৫:২১ 217 ভিউ
গাজীপু‌রের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় স্টেশন রোডের সামনের রাস্তা থেকে ব‌্যাগের ভেতরে থাকা মরদেহ উদ্ধার ক‌রেন পূর্ব থানা পু‌লিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পড়ে ছিল। প‌রে ব্যাগ‌টি দে‌খে স‌ন্দেহ হ‌লে পু‌লিশ‌কে খবর দেন তারা। পু‌লিশ জানায়, স্থানীয়রা ব্যাগ‌টি দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ দেখতে পায়। ব্যাগটি শেষ রাতের কোনো এক সময় স্টেশন রোড এলাকায় দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার জমানো টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বোনকে হত্যা, লাশ ফেলা হয় ধানখেতে