বৃদ্ধাশ্রমে ভক্তদের আয়োজনে নচিকেতার জন্মদিন – বর্ণমালা টেলিভিশন

বৃদ্ধাশ্রমে ভক্তদের আয়োজনে নচিকেতার জন্মদিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৭ 86 ভিউ
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন ছিল গত ১লা সেপ্টেম্বর। দিনটিকে ঘিরে এপার বাংলা ও ওপার বাংলার ভক্তরা নানা আয়োজন করেন। বাংলাদেশে নচিকেতার ভক্ত ও সহশিল্পী পিজিত মহাজন রাজধানীর আগারগাঁও প্রবীণ নিবাসে আয়োজন করেন এক ভিন্নধর্মী জন্মদিন উদযাপন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন পিজিত মহাজন। সকাল থেকেই প্রবীণদের সঙ্গে সময় কাটান তিনি। তাদের সঙ্গে আড্ডা ও গান গেয়ে দিনটি প্রাণবন্ত করে তোলেন। প্রবীণদের জন্য দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও ছিল। বিকেলে কেক কাটা অনুষ্ঠানে প্রবীণরা নচিকেতার জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’ শোনার অনুরোধ জানান। গানটি গাওয়ার সময় অনেক প্রবীণ আবেগে কেঁদে ফেলেন। পরে পিজিত নিজ হাতে সবাইকে কেক খাওয়ান। এ সময় বাবা-মায়েরা পিজিত মহাজন এবং নচিকেতার আসন্ন গান "মধ্যবিত্ত" শুনতে চান এবং বেশ প্রশংসা করেন। একই সঙ্গে তারা আহ্বান জানান, একদিন যেন নচিকেতাকে প্রবীণ নিবাসে নিয়ে আসা হয়। দিন শেষে সন্ধ্যায় বিদায় নেওয়ার সময় প্রবীণরা পিজিতকে জড়িয়ে ধরেন এবং অনেকে তাকে ছোট ছোট উপহারও দেন। দিনভর আয়োজনে প্রবীণ নিবাসে নচিকেতার জন্মদিন যেন এক আবেগঘন স্মৃতিতে পরিণত হয়। নচিকেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শুধুমাত্র আনন্দই নয়, প্রবীণদের মনে গভীর আবেগের দাগ কেটে গেছে, যা তাদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে। "মধ্যবিত্ত" গানটি পিজিত মহাজন অফিসিয়ালে আসবে সহসা। নচিকেতার জন্মদিনের এ আয়োজন নিয়ে জানতে চাইলে পিজিত বলেন, “দাদা আমার আইডল, উনার জীবন বোধ আমায় মুগ্ধ করে। যেহেতু একসাথে গান করার সৌভাগ্য হয়েছে, কাছ থেকে দেখেছি মানুষটাকে। বৃদ্ধাশ্রম নিয়ে উনার বরাবরই আপত্তি।” তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, “‘বৃদ্ধাশ্রম’ গানটি বেরনোর পর স্থানীয় এক নেতা নচিকেতাকে নিয়ে গেলেন এক বৃদ্ধাশ্রমেরই উদ্বোধন করাতে! সব দেখে বেরিয়ে এলেন নচিকেতা। রাগে ফুঁসছেন তিনি। তখন বলা হলো, আপনি আসবেন না? নচিকেতার উত্তর ছিল, যেদিন এই বৃদ্ধাশ্রমে তালা মারা হবে, সেদিন আসব।” পিজিত আরও বলেন, “তবে দুনিয়ার সকল বাবা-মায়ের প্রতি দাদার প্রচুর ভক্তি। তাই চিন্তা করলাম এবার দাদার জন্মদিনে সন্তানদের থেকে দূরে থাকা বাবা-মায়েদের সাথে দাদার জন্মদিন কাটাই খুশি আনন্দে। এক মুহূর্তের জন্য উনারাও আমায় ভুলিয়ে দিলেন আমি মা হারা। দাদাকে জানিয়েছি আমার এ আয়োজন। আশা করি দাদা খুব খুশি হয়েছেন। দাদা ত এমনি, ফাইভ স্টারের খাবারে দাদাকে কেউ খুশি করতে পারেনা, পথের ধারের খাবারেই দাদা স্বাদ খুঁজে পান।” তিনি আবেগভরে যোগ করেন, “সত্যি নচিকেতাকে ভাল বলা যায়, মন্দ বলা যায়, তবে উপেক্ষা করা যায় না। নচিকেতা তৈরি হয় না, জন্মাতে হয় আসলে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি