বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ – বর্ণমালা টেলিভিশন

বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৬ 120 ভিউ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। বিবিসি, আলজাজিরার মতো গণমাধ্যমগুলো সার্বিক পরিস্থিতি লাইভ ব্লগে তুলে ধরছে। শুক্রবার বিকেলে আলজাজিরায় প্রধান শিরোনাম ছিল- ‘আন্দোলনের প্রভাবশালী নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে’। এতে বলা হয়, গত বছর ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। লাইভ ব্লগে ঢাকার চলমান ঘটনাপ্রবাহ ধারাবাহিকভাবে তুলে ধরছে গণমাধ্যমটি। বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে- ‘বাংলাদেশ রকড বাই ডেথ অব স্টুডেন্ট লিডার, গভর্নমেন্ট ব্লেমস ফ্রিঞ্জ এলিমেন্টস।’ এতে বলা হয়, নির্বাচন সামনে রেখে ছাত্রনেতার মৃত্যু অস্থিরতাকে উসকে দিয়েছে। গণমাধ্যম কার্যালয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সরকার একদিনের শোক ঘোষণা করেছে। সেই সঙ্গে সবাইকে শান্ত থাকতে বলেছে। বিবিসিতে ‘আন্দোলনের তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে সহিংসতা অব্যাহত’ শিরোনামের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। একটি পক্ষ দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া এবং পাকিস্তানের ডন ও জিও টিভির অনলাইনেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে একটি মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা