বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫
৬:৫৫ পূর্বাহ্ণ
81 ভিউ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৫ 81 ভিউ
নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, যেহেতু নেপালে বিমানবন্দর বন্ধ, আবার দূতাবাসের তরফেও বাংলাদেশ ও নেপাল দুই দেশ থেকেই যাতায়াত না করার নির্দেশনা দেয়া হয়েছে, তাই আমরা দুপুর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল মঙ্গলবার ডাইভার্ট হওয়া ফ্লাইটটি বুধবার সকালে পরিচালনা করার। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। যদি দুপুরের পর বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার হয়, তাহলে পরবর্তীকালে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দুদিন ধরে জেন-জিদের সহিংস বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েক মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। সহিংস বিক্ষোভ ছড়িয়েছে গোটা নেপালে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য