নিউজ ডেক্স
আরও খবর
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট
গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন
বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও ১৫ই আগস্টের শহিদ শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘দৈনিক বাংলার বাণী’ ভবনটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।
গত ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাজধানীর মতিঝিলের ৮১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই স্মৃতিবিজড়িত কার্যালয়টি বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতা মহসিন রেজাসহ সংশ্লিষ্ট একটি দল ভবনটি দখল করে নেয়। দখলের পর ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত থাকা যাবতীয় মালামাল ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে ভবনটির সার্বিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তাদের কাছেই রয়েছে।
অন্যদিকে, ঐতিহাসিক এই ভবনের পেছনের অংশের একতলা ও দোতলা জুড়ে ‘পানশি’ নামের একটি রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রমতে, বিএনপি নেতা সানি সারওয়ারের প্রত্যক্ষ নেতৃত্বে এই রেস্তোরাঁটি পরিচালিত হচ্ছে।
দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহাসিক স্থাপনা এভাবে রাজনৈতিক পরিচয়ে দখল, মালামাল লুট এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে।
সচেতন মহল ও স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ও সম্পদের ওপর এমন অবৈধ দখলদারিত্ব আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন।
অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই লুটপাট ও দখলদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]