নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
বাসের ধাক্কায় প্রাণ গেল তিন কলেজ শিক্ষার্থীর
মাগুরায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাজিম (১৯), জয় (২০) এবং রবিন (২০) নামে হাজিপুর সম্মিলনী কলেজের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হলেন- মাগুরা সদর উপজেলার সাজিম কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে, জয় বরইচারা গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে এবং রবিন হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, মাগুরা শহর থেকে একটি মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয় এবং রবিনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত সাজিমকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিমের পরিবারের সদস্যরা জানান, মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় রাজিব স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলেন সাজিম। একই সময়ে সহপাঠী রবিন আরেক বন্ধু জয়কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা সাজিমকে দেখে মোটরসাইকেলে উঠিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর পথে দুর্ঘটনায় পড়ে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা জানান, ঘাতক পরিবহণটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
