বাংলাদেশকে ইউরোপে নজর দেওয়ার পরামর্শ জাতিসংঘের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ এপ্রিল, ২০২৫
১০:৩৫ পূর্বাহ্ণ
144 ভিউ

বাংলাদেশকে ইউরোপে নজর দেওয়ার পরামর্শ জাতিসংঘের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩৫ 144 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং এর জবাবে অন্যান্য দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে ‘মারাত্মক’ প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক গত শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপগুলো বৈদেশিক সহায়তা কমানোর চেয়েও বড় আঘাত হানতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র (আইটিসি) জানিয়েছে, বিশ্ববাণিজ্য ৩-৭ শতাংশ এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ৭ শতাংশ সংকুচিত হতে পারে। আর এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ পরিস্থিতি এড়াতে পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশকে ইউরোপের বাজারে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বাণিজ্য সংস্থা। আইটিসির নির্বাহী পরিচালক পামেলা কোক-হ্যামিল্টন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটা অনেক বড় ব্যাপার। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্য ৮০ শতাংশ কমবে এবং এর ঢেউ বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে।’ গত শুক্রবারও বিশ্ববাজার অস্থির ছিল। ট্রাম্প চলতি সপ্তাহে চীন বাদে বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। সেই সঙ্গে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন। এর প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত করেছে। স্পষ্টত এটি এখন দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধের সূচনা করেছে এবং সেইসঙ্গে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে বিপর্যস্ত করার ঝুঁকিতে ফেলেছে। কোক-হ্যামিল্টন বলেন, ‘শুল্ক আরোপ বৈদেশিক সাহায্য বন্ধের চেয়েও বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, উন্নয়নশীল দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত অর্থনৈতিক অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আইটিসি জানিয়েছে, লেসোথো, কম্বোডিয়া, লাওস, মাদাগাস্কার এবং মিয়ানমারের মতো বিশ্বের কয়েকটি স্বল্পোন্নত দেশ রপ্তানির জন্য মার্কিন বাজারের কিছু অংশ হারানোর ক্ষতি পুষিয়ে নিতে আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে পারে। ট্রাম্পের স্থগিতাদেশের মেয়াদ শেষে যদি আরোপিত ৩৭ শতাংশ শুল্ক বহাল থাকে, তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বার্ষিক ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার রপ্তানি হারাতে পারে। আইটিসির তথ্যে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। কোক-হ্যামিল্টন পরামর্শ দিয়েছেন, বাংলাদেশ ইউরোপীয় বাজারকে বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে। তার মতে, সেখানে এখনো প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং জাতিসংঘের যৌথ সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, যা রপ্তানির মাধ্যমে দেশগুলোকে উন্নয়নে সহায়তা করে, তাদের এই পূর্বাভাস ট্রাম্পের ৯০ দিনের স্থগিতাদেশ এবং পরবর্তীতে চীনা আমদানির ওপর শুল্ক বৃদ্ধির আগের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এ বাণিজ্যযুদ্ধ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে দীর্ঘমেয়াদি এবং গুরুতর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন