বহিষ্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকারকে পৃথক ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫
১০:৩৭ পূর্বাহ্ণ
153 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বহিষ্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকারকে পৃথক ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৩৭ 153 ভিউ
বগুড়ায় জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকারকে পৃথক ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া অবৈধভাবে অর্জিত একই অংকের টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বগুড়ার স্পেশাল জজ মো. শহীদুল্লাহ মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দুদকের পিপি এসএম আবুল কালাম আজাদ জানান, দুটি রায় আলাদাভাবে চলবে। গ্রেফতারের পর তার সাজা কার্যকর হবে। আদালত ও মামলা সূত্র জানায়, আবদুল মতিন সরকার বগুড়া শহরের চকসুত্রাপুরের মজিবর রহমানের ছেলে ও আলোচিত তুফান সরকারের বড় ভাই। ২০১৭ সালে কলেজে ভর্তির নামে এক ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ, নির্যাতন ও মা সহ তাকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় পুলিশ তার ভাই তুফান সরকারকে গ্রেফতার করে। এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হলে জেলা যুবলীগ শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে মতিন সরকারকে বহিষ্কার করা হয়। এরপর মতিন সরকার ও তুফান সরকারের বিভিন্ন অপরাধ, অপকর্ম ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে পত্রিকায় লেখালেখি হয়। দুদক বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর তাদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে নিশ্চিত হন যে মতিন সরকার এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৪৯৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত-আয়বহির্ভূত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা অবৈধ সম্পদ অর্জন করেন। দুদক বগুড়া কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক আমিনুল ইসলাম গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর নিজ কার্যালয়ে মতিন সরকারের বিরুদ্ধে মামলা করেন। তিনি নিজে তদন্ত শেষে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দেন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর আদালত চার্জগঠন করেন। এর আগে আদালত ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি মতিন সরকারের অবৈধ সম্পদ ক্রোক, তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ করার নির্দেশ দেন। দুদকের পিপি এসএম আবুল কালাম আজাদ জানান, মতিন সরকারের এ মামলায় ১৩ জন সাক্ষী ছিলেন। আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪ এর ২৬ (২) ধারার অপরাধে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ২৭ (১) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলা চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মতিন সরকার আত্মগোপন করেন। গ্রেফতারের পর তার উভয় সাজা আলাদাভাবে কার্যকর হবে। এ ছাড়া আদালত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান মামলা পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে