বড়লেখা সীমান্তে আটক ৪৪ জনের মধ্যে বাড়ি ফিরলেন ৩৫ জন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫
১১:০১ পূর্বাহ্ণ
140 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

বড়লেখা সীমান্তে আটক ৪৪ জনের মধ্যে বাড়ি ফিরলেন ৩৫ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:০১ 140 ভিউ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সকালে তাদেরকে থানায় সোপর্দ করে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। শুক্রবার বিকেলে আটককৃতদের মধ্য থেকে ৩৫ জনকে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়েছে পুলিশ। অপর ৯ জনের স্বজনরাও জিম্মায় নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- ঝিনাইদহ জেলার মো. হারুন (৪৫), মাদারীপুর জেলার মো. রনি মুন্সি (৩৩), নুরজাহান বেগম (৫০), ফরিদপুরের মো. মোশারফ (৫৫), নড়াইল জেলার মো. ওহিদুল (৪৬), মোছা. পারভিন (৩৫), মো: শাহরুখ (১১), মো. মারুফ (১৪), নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (৩), হাসিদুল মুন্সী (১), মুর্শিদা বেগম (৯), সুমাইয়া (৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোকছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (৪), সিয়াম (৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (৬), বরগুনা জেলার মো. জাকির (২৮), মোছা. নিপা আক্তার (২২), হেমেলা বেগম (৭৫), আব্দুর রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (৬), ইব্রাহীম (৩) ও জান্নাতুল (১২), খুলনার মোছা. রিবা খাতুন (৩৭), ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (৫), সোহাগ (২), বাগেরহাট জেলার নাজমা পারভীন (৪০), বরগুনা জেলার মো. ওমর (০১)। জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। এরমধ্যে ৪৪ জনকে আটক করে বিজিবি। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান শুক্রবার বিকালে জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী সর্বমোট ৪৪ জনকে যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়। বিজিবির হেফাজতে আরও কয়েকজন অনুপ্রবেশকারী আটক রয়েছে। তাদের পরিচয় সনাক্তের কার্যক্রম চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা এক/দুই বছর আগে বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করে। তারা গুজরাট-গোহাটি এলাকায় বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। সম্প্রতি ভারতীয় পুলিশের গ্রেফতার অভিযানের কারণে অবৈধভাবে তারা বাংলাদেশে প্রত্যাবর্তনের চেষ্টাকালে বিএসএফ তাদের ধরে সীমান্ত পার করে দেয়। বাংলাদেশ অভ্যন্তরে আসার পর স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির নিকট সোপর্দ করে। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৪৪ জনকে বিজিবি আটক করে শুক্রবার সকালে থানায় সোপর্দ করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বিকালের দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। অপর ৯ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদেরও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার