নিউজ ডেক্স
আরও খবর
ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ
যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪
হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক
জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি
রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী
টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা
যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ
বগুড়ায় উদীচীর পরিবেশনে বাধা-ভাঙচুর, ৭ জন আহত
বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর পূর্ব নির্ধারিত সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’র বাধা, হামলা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় উদীচী ও সমমনা বিভিন্ন সংগঠনের সাত নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার বিকালে শহরের সাতমাথা ও শহিদ খোকন পার্কে এ ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, উদীচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পালটা পালটি কর্মসূচিতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ অবস্থান নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব ও অন্যরা জানান, স্বাধীনতাবিরোধী অপশক্তি বারবার আমাদের জাতীয় সংগীতকে নিয়ে যড়যন্ত্র করে যাচ্ছে। লাখো শহিদের রক্তে লেখা আমাদের ইতিহাসে এই ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। জাতীয় সংগীত গাওয়ার অধিকার কেড়ে নেওয়ার এ অপচেষ্টাকে রুখতে বুধবার বিকাল সাড়ে ৫টা দিকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশেনের কর্মসূচি দেওয়া হয়। নির্ধারিত সময়ে নেতাকর্মীরা মুক্তমঞ্চে এসে প্রস্তুতি নেওয়ার সময় ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। তখন পুলিশের পরামর্শে তারা পাশেই দলীয় কার্যালয়ে যান। সেখানে বাধা পেয়ে শহিদ খোকন পার্কে সমবেত হন। কর্মসূচিতে উদীচী সভাপতি সোবহান মিন্নু, সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি বায়েজিদ রহমান, যুব ইউনিয়নের সভাপতি ফারহানা আকতার শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।
