প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের – বর্ণমালা টেলিভিশন

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৮ 153 ভিউ
অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। পরিষদটির সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, সমন্বয়ক গাউসুল আজম শিমু প্রমুখ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করা; বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষাভাতা তিন হাজার টাকা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বস্তবায়ন করা এবং ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করা। এদিকে পৃথক কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করছে। তাদের দাবি, স্বীকৃতি প্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করা। অন্যদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি প্রাথমিক শিক্ষক ফোরাম। তাছাড়া সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়করণ প্রত্যাশী জোট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে