পেঁয়াজের খোসায় কালো ছোপ, ক্ষতির কারণ কি? – বর্ণমালা টেলিভিশন

পেঁয়াজের খোসায় কালো ছোপ, ক্ষতির কারণ কি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৪৩ 157 ভিউ
রান্নাঘরের অতিপ্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে পেঁয়াজ। তরকারি যেমনই হোক না কেন, পেঁয়াজ ছাড়া রান্না চলেই না কিংবা হবে না। তাই রান্নাঘরে পেঁয়াজ থাকা মানে, রান্নার রসনা বাড়িয়ে তোলা। এটি যেমন রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, ঠিক তেমনি পেঁয়াজের অনেক গুণও রয়েছে। তাই বলা হয়—রান্নার প্রধান উৎস পেঁয়াজ। পেঁয়াজ হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। সেই সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। মানব দেহের কিছু সাধারণ অ্যালার্জির সমাধানও করে থাকে পেঁয়াজ। আবার অনেক সময় দেখা যায় পেঁয়াজের খোসায় কালো কালো ছোপ দাগ। বিশেষ করে বর্ষাকালে এই দাগ বেশি দেখা যায়। অনেকেরই মনে প্রশ্ন— এসব পেঁয়াজ কি আদৌ খাওয়া উচিত? এটি কি শরীরের কোনো ক্ষতি করতে পারে? সাধারণত আমরা পেঁয়াজে কালো দাগ দেখতে পাই। এটাকে আসলে কালো ছত্রাক বলি। একে মূলত অ্যাসপারগিলাস নাইজার বলা হয়। এ ধরনের ছত্রাক মাটিতে অবস্থান করে থাকে। তবে এগুলো মিউকরমাইকোসিস নয়, তাই এ ছত্রাক নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। এটি তেমন কোনো বিষাক্ত নয়। এতে কোনো মারাত্মক ক্ষতি করে না। সাধারণত সামান্য কিছু অ্যালার্জির মতো প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিশেষত যাদের আগে থেকেই অ্যালার্জি রয়েছে, তাদের এ ধরনের কালো ছোপলাগা পেঁয়াজ থেকে দূরে থাকাই ভালো। কারণ যাদের হাঁপানির সমস্যা রয়েছে, তাদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। এমনকি এ ছত্রাক বাতাসের মাধ্যমে নাকে গেলেও তাদের সমস্যা হতে পারে। এখন একমাত্র উপায় হচ্ছে— পেঁয়াজ কাটার আগে পানিতে ভিজিয়ে রাখুন। পেঁয়াজের যে অংশে এমন কালো ছোপ বা ছত্রাক রয়েছে, তা ফেলে দিন। তা না চাইলে অন্তত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। আবার অনেকেই ফ্রিজে পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন। তারা পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে তারপর সংরক্ষণ করুন। খেয়াল রাখবেন, যেন ওই কালো অংশ বাদ দিয়েই তা ফ্রিজে রাখা হয়। নয়তো এটি অন্য খাবারের সঙ্গে মিশে সংক্রমণ ছড়াতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?