পাকিস্তান-আফগানিস্তান ফের যুদ্ধের শঙ্কা – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তান-আফগানিস্তান ফের যুদ্ধের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ১০:০১ 59 ভিউ
আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলার পর এশিয়া মহাদেশের এ দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে। সোমবার মধ্যরাতে ওই হামলায় ৯ শিশুসহ ১০ আফগান নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল কর্তৃপক্ষ। এর জবাব দিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও তারা এ অভিযোগ অস্বীকার করেছে। বেশ কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে নাজুক যুদ্ধবিরতি টালমাটাল অবস্থায় টিকে আছে। এমন সময়ে এ হামলা নতুন করে উত্তেজনা উসকে দিতে পারে। আর এরই মধ্যে আলোচনার অচলাবস্থার জন্য উভয়পক্ষই একে অন্যকে দোষারোপ করছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল জানান, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে হামলাটি চালানো হয়। মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ক্বাজি মিরের ছেলে ওলিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। ফলে ৯ শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী শহীদ হয়েছেন। তার বাড়িটিও ধ্বংস হয়ে গেছে।’ মুজাহিদ আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের পেশোয়ারে দেশটির আধাসামরিক ফেডারেল কনস্ট্যাবুলারি বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলার এক দিন পর আফগানিস্তানে এ হামলা চালাল ইসলামাবাদ। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবানের একটি গোষ্ঠী জামাতুল আহরার পেশোয়ারে ওই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, হামলাকারীরা আফগান নাগরিক ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ওই হামলার জন্য ‘বিদেশ-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজকে’ দায়ী করেছেন। ইসলামাবাদ এ শব্দবন্ধ ব্যবহার করে টিটিপি যোদ্ধাদের বোঝায়, যাদের তারা আফগান ভূখণ্ড থেকে পরিচালিত বলে অভিযোগ অভিযুক্ত করেছে একাধিকবার। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আরেক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হন। ওই হামলার দায়ও পাকিস্তান তালেবানের এক গোষ্ঠী নিয়েছে। পাকিস্তান বলেছে, সেই হামলার পেছনে থাকা সেলটি ছিল ‘আফগানিস্তানে থাকা উচ্চপর্যায়ের নির্দেশনায় পরিচালিত।’ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক উত্তপ্ত। গত অক্টোবরে সীমান্তে সংঘর্ষে দুই দেশের অন্তত ৭০ জন নিহত হওয়ার পর সম্পর্ক আরও খারাপ হয়। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে কোনো স্থায়ী সমাধান হয়নি। নিরাপত্তা ইস্যু, বিশেষ করে পাকিস্তানের টিটিপি দমনের দাবি আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, তালেবান টিটিপিসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা বহু বছর ধরে পাকিস্তানের ভেতরে রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে। আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলেছে, পাকিস্তান আফগানবিরোধী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না। পাকিস্তান তাদের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল দেশটির আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, খায়বার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি সেনা অভিযানে ২২ জন টিটিপির সদস্য নিহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা