পরীমনি-সাদীর সম্পর্কে ফাঁটল, নেপথ্যে কি সেই গৃহকর্মী? – বর্ণমালা টেলিভিশন

পরীমনি-সাদীর সম্পর্কে ফাঁটল, নেপথ্যে কি সেই গৃহকর্মী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ | ৫:৩৩ 161 ভিউ
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের খবর বহুদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। তাদের ফেসবুক পোস্ট, ভিডিও এবং একসঙ্গে সময় কাটানোর ছবি ভক্তদের সহজেই সে সম্পর্কেরই বার্তা দিত। এমনকি সাদীর মায়ের বানানো বিভিন্ন পিঠার ভিডিও-ও পরীমনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সম্পর্কের ইঙ্গিত ছিল স্পষ্ট। তবে এখন গুঞ্জন উঠেছে—তাদের সেই প্রেমে এসেছে ভাঙন। সম্প্রতি দুজনই ফেসবুকে দিয়েছেন রহস্যময় পোস্ট। পরীমনি কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে সাদী ফেসুবকে পোস্ট করেছেন তিনটি ডট (...), যেটিকে অনেকে সম্পর্কের ইঙ্গিতপূর্ণ ভাঙন হিসেবেই ব্যাখ্যা করছেন। নেটিজেনদের মন্তব্যও তেমনটাই। কেউ লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিয়ে দিল’। আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি, সাদী ভাই।’ পরীমনি তার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, অনেকে সেই পোস্ট শেয়ার করে সরাসরি সাদীকে ট্যাগ করছেন। কেউ কেউ বলছেন, ‘সাদী নিশ্চয়ই কিছু একটা করেছেন।’ তবে দুজনের কেউই এখনো পর্যন্ত সম্পর্ক ভাঙার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। পরীমনির অতীত সম্পর্কের ইতিহাস বেশ আলোচিত। তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যার মধ্যে একজন পরিচালক ও একজন নায়ক রয়েছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে। রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনিকে গায়ক শেখ সাদীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। একসঙ্গে ঘোরাঘুরি, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রশংসা, এমনকি পরীমনির গ্রেফতারি পরোয়ানার সময় সাদীর জামিনদার হওয়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল গভীর ও দৃঢ়। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, তাদের সেই প্রেমে এখন চলছে টানাপোড়েন। রয়েছে মান-অভিমান, যা প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। অনেকে মনে করছেন, মান-অভিমান কাটিয়ে তারা আবার একসঙ্গে হতে পারেন। আবার কেউ কেউ বলছেন, সম্পর্কের যে অবস্থান এখন তা থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। গুঞ্জন রয়েছে, তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে পরীমনির বাসায় অল্প কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। সন্তানের দেখভালে নিয়োজিত সেই কর্মীকে পরীমনি বাসা থেকে বের করে দেন। এরপর ওই গৃহকর্মী পরীমনি ও সাদী সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। পরীমনির ঘনিষ্ঠজনরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা বলেন, এই অপপ্রচারের কারণেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীমনি বর্তমানে সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে সাদীও তার সংগীতজগতে সক্রিয় রয়েছেন। একসময় তারা একে অপরের ভরসা হয়ে উঠেছিলেন। সাদী সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’ সাদীও বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক দিক রয়েছে। তিনি বিপদে পাশে থাকেন। সবসময় আমি তার মঙ্গল কামনা করি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি