নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে গোপন গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বেশ জোর দিয়েই বলছেন, তার এ দাবি শুধু অনুমান নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই। তিনি লিখেছেন, আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায়, এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি।
ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি। বলেন, জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই।
ইরান এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।
এই দাবিকে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল। তবে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।