নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট – বর্ণমালা টেলিভিশন

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ৫:২৭ 13 ভিউ
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ থেকে গত আগস্ট মাসে পদত্যাগ করার পর এবার ফক্স নিউজে অন-এয়ার কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী ১ নভেম্বর থেকে তিনি এই জনপ্রিয় সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করা শুরু করবেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের দুই প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স ও কেইলি ম্যাকএন্যানিও হোয়াইট হাউস ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিয়েছিলেন। ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট লেভিটের কাজের প্রশংসা করে জানিয়েছেন যে হোয়াইট হাউস এবং নির্বাচনী প্রচারণার প্রথম সারির অভিজ্ঞতা তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে দারুণভাবে সাহায্য করবে। অন্যদিকে লেভিটও এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস প্রেস সচিব হিসেবে তার কর্মজীবনের অভিজ্ঞতা ফক্সের কোটি কোটি দর্শকের সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন লেভিট। মাত্র ২৯ বছর বয়সে হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সচিব হওয়া লেভিট চলতি বছরের শুরুতে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রশাসন ছেড়ে দেন। সে সময় তিনি পরিবারকে সময় দেওয়া এবং ট্রাম্পপন্থী সুপার প্যাক ‘মাগা ইনক’-এ কাজ করার কথা জানিয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি হোয়াইট হাউসের গণমাধ্যম কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনেন এবং কনজারভেটিভ ধারাভাষ্যকারদের জন্য ব্রিফিং রুমে বিশেষ সিটের ব্যবস্থা করেন। ট্রাম্পের একজন কট্টর সমর্থক ও বিশ্বস্ত সহচর হিসেবে তিনি তার মেয়াদকালে বেশ পরিচিতি লাভ করেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের