দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ ডিসেম্বর, ২০২৫
৬:৪৮ পূর্বাহ্ণ
69 ভিউ

দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৮ 69 ভিউ
কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামের একজন কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া গতকাল কুষ্টিয়ার আরেক উপজেলা ভেড়ামারা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দৌলতপুরে নিহত রফিকুল একই গ্রামের মৃত আলী মোল্লার ছেলে। কৃষিকাজ করলেও তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে কয়েকজন বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ নামের আরও দুইজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। ভেড়ামাড়ায় ৮০ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার কুষ্টিয়ার ভেড়ামারায় ৮০ বছরের বৃদ্ধ খায়রুন নেছার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী। নিহত খায়রুন একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। তাঁর তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তাঁর মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন। ছেলের বউদের সঙ্গে মতানৈক্য হলে মাঝেমধ্যে তিনি অন্যত্র গিয়ে থাকতেন। এলাকাবাসী জানান, পুকুর থেকে উদ্ধারের সময় মরদেহের গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এ ছাড়া তাঁর এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারে পড়ে ছিল। পরে তারা থানায় খবর দেয়। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোবিন্দগঞ্জে চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিদুল ইসলাম (৪৮) নামের এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিদুল ওই গ্রামের নজির সরদারের ছেলে। তিনি স্থানীয় শিবপুর বাজারে চা বিক্রি করতেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে বাড়ি না ফেরায় স্বজনরা মহিদুলকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ির পাশের একটি নির্জন ভিটায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে