দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি – বর্ণমালা টেলিভিশন

দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ১০:০৫ 157 ভিউ
দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে বাজতে চলেছে বিয়ের সানাই! জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং কে-পপ তারকা ও অভিনেত্রী ব্যাং মিনা এই বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর এই দুই তারকা তাদের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যাচ্ছেন, যা তাদের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। অন জু ওয়ান ও ব্যাং মিনার প্রেমের গল্প অনেকটা কে-ড্রামার চিত্রনাট্যের মতোই। ২০১৬ সালে সিবিসি-এর জনপ্রিয় ড্রামা ‘বিউটিফুল গং সিম’ -এর সেটে তাদের প্রথম পরিচয়। পর্দায় তাদের রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনি পর্দার বাইরেও তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়। এরপর ২০২১ সালে ‘দ্য ডেজ’ নামের একটি মিউজিক্যালে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। তাদের এই নীরব সম্পর্ক এত দিন জনসমক্ষে আসেনি, যা তাদের বিয়ের ঘোষণাকে আরও চমকপ্রদ করে তুলেছে। অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে লিখেছে, ‘দীর্ঘদিনের সম্পর্কের পর তারা জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি এক বিবৃতিতে বলেছে, ‘দুজনের পরিচয় বহুদিনের, ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। এবার তাঁরা নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন। বিয়ের পরও তাঁরা দুজনেই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছে এজেন্সি।’ ২০১০ সালে গার্লস ডের মাধ্যমে গানের জগতে পা রাখেন মিনা। এরপর অভিনয়ে আসেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ড্রামার মধ্যে রয়েছে ‘বিউটিফুল গং শিম’, ‘মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড’ ও ‘ডেলিভারি ম্যান’। এ ছাড়া সিনেমা ‘স্নোবল’ ও ‘মিস ফরচুন’-তেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে অন জু ওয়ান ২০০২ সালের ‘রাস্টিক পিরিয়ড’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তাঁকে দেখা গেছে ‘ফ্লাইং বয়েজ’, ‘পিটার প্যান’, ‘দ্য টেস্ট অব মানি’ ও ‘অবসেসড’-এর মতো সিনেমায়। সূত্র: কোরিয়া টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন