দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৮:৫৮ 70 ভিউ
প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরের দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই ডলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ। গ্রেপ্তার মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তার শরীরে ‘অভিনব’ কায়দায় লুকিয়ে রাখা মার্কিন ডলারের নোটগুলো উদ্ধার করা করা হয়। এর মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দকৃত সর্বমোট ডলারের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, বিশেষ অভিযানের অংশ হিসাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এসব বৈদেশিক মুদ্রা আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে ফরেন রেগুলেশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া