দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত – বর্ণমালা টেলিভিশন

দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৫:৩১ 61 ভিউ
পিঠব্যথা এখন খুব সাধারণ একটি সমস্যা। দীর্ঘ সময় বসে কাজ করা, মোবাইল বা কম্পিউটার ব্যবহার, ঠিকভাবে না বসা, এসব কারণেই অনেক সময় পিঠে ব্যথা হয়। তাই বেশির ভাগ মানুষই এটিকে খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকেরা বলছেন, সব পিঠব্যথা একই কারণে হয় না। কখনো কখনো এটি গুরুতর রোগের লক্ষণও হতে পারে, যেমন স্পাইনাল টিবি। স্পাইনাল টিবি হলো যক্ষ্মার একটি ধরন, যা মেরুদণ্ডে আক্রমণ করে। সাধারণত যক্ষ্মা ফুসফুসে হয়। তবে সেই জীবাণু রক্তের মাধ্যমে শরীরের অন্য অংশেও ছড়িয়ে যেতে পারে। যখন এটি মেরুদণ্ডে পৌঁছায়, তখন তাকে স্পাইনাল টিবি বলা হয়। সময়মতো চিকিৎসা না করলে এটি মেরুদণ্ডের ক্ষতি এমনকি স্থায়ী অক্ষমতার কারণ হতে পারে। এই রোগের সবচেয়ে বড় সমস্যা হলো শুরুতে এর লক্ষণ খুব স্পষ্ট থাকে না। ধীরে ধীরে লক্ষণ দেখা দেয়, তাই অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। সবচেয়ে সাধারণ লক্ষণ হলো দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা থাকা। এই ব্যথা সহজে কমে না। বিশ্রাম নিলেও বা সাধারণ ব্যথার ওষুধ খেলেও তেমন উপকার হয় না। অনেক ক্ষেত্রে রাতে ব্যথা বেশি অনুভূত হয়, যা সাধারণ পেশির ব্যথা থেকে আলাদা। এর পাশাপাশি অনেক সময় শরীরে অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। ভালোভাবে ঘুমানোর পরও দুর্বল লাগে। আবার হালকা জ্বরও থাকতে পারে, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে। এই জ্বর অনেক সময় আসে-যায়, তাই অনেকেই গুরুত্ব দেন না। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো হঠাৎ করে ওজন কমে যাওয়া। কোনো ডায়েট বা জীবনযাত্রার পরিবর্তন ছাড়া যদি ওজন কমতে থাকে, তবে সতর্ক হওয়া দরকার। একই সঙ্গে ক্ষুধাও কমে যেতে পারে। রোগটি বাড়তে থাকলে মেরুদণ্ডে প্রভাব পড়ে। তখন শরীর শক্ত হয়ে যায়, সহজে বাঁকানো বা ঘোরানো যায় না। দীর্ঘ সময় বসে থাকাও কষ্টকর হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে পিঠ সামনের দিকে বাঁকা হয়ে যেতে পারে, যাকে কুঁজো হওয়া বলা হয়। সবচেয়ে জটিল অবস্থা তৈরি হয় যখন এই সংক্রমণ স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। তখন পায়ে ঝিনঝিনি, অবশ ভাব বা দুর্বলতা দেখা দিতে পারে। হাঁটতে সমস্যা হতে পারে, ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এমনকি মল-মূত্র নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, অপুষ্টি আছে, ডায়াবেটিস রয়েছে বা আগে যক্ষ্মা হয়েছে। তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। চিকিৎসকেরা বলছেন, পিঠব্যথা দীর্ঘদিন থাকলে সেটিকে অবহেলা করা উচিত নয়। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া দরকার। সময়মতো চিকিৎসা শুরু করলে স্পাইনাল টিবি ভালো হয়ে যায় এবং বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব। তাই পিঠব্যথাকে শুধু সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে না গিয়ে, লক্ষণগুলো বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার