থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া – বর্ণমালা টেলিভিশন

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ December, ২০২৫ | ৬:৪৮ 158 ভিউ
থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে কম্বোডিয়া সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। শনিবারও দুই দেশের বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকবে। এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন— কম্বোডিয়া যদি সীমান্ত এলাকা থেকে তাদের সব সেনা প্রত্যাহার না করে এবং স্থলমাইন অপসারণ না করে, তবে যুদ্ধবিরতি সম্ভব নয়। থাই কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের সংঘর্ষে তাদের চারজন সেনা নিহত হয়েছেন। উভয় পক্ষই বোমাবর্ষণ ও গোলাবিনিময় অব্যাহত থাকার কথা জানিয়েছে। তবে কম্বোডিয়া তাদের সামরিক হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, থাই যুদ্ধবিমান হোটেল ভবন ও একটি সেতুতে বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানায়, কম্বোডিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শনিবার নিহত চার সেনাসহ সোমবার থেকে এখন পর্যন্ত থাইল্যান্ডের মোট সামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন ২৭০ জন, যাদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন। কম্বোডিয়া শুক্রবার জানিয়েছিল, তাদের পক্ষে অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সীমান্তের উভয় পাশে অন্তত ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার কম্বোডিয়া অভিযোগ করে জানায়, তাদের ওপর আরও থাই বিমান হামলা হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে। পোস্টে আরও বলা হয়, থাই সামরিক বিমানগুলোর বোমাবর্ষণ এখনো বন্ধ হয়নি। থাই সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিরোধ চলছে। ১৯০৭ সালে ফরাসি মানচিত্রবিদরা এই সীমান্ত নির্ধারণ করেন, তখন কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী