তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০২৬
৫:১৬ অপরাহ্ণ
72 ভিউ

তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:১৬ 72 ভিউ
বাগেরহাট শহরের একটি ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মচারীকে মারধরের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সদর থানার পাশে শহীদ মিনার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুমন পাইক (৪০) বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। এরআগে রোববার রাতে খানজাহান আলী ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মর্শিদকুলি খান বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনের বিরুদ্ধে একটি মামলা করেন। খানজাহান আলী ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মর্শিদকুলি খান অভিযোগ করে বলেন, দেশে জ্বালানি তেল সংকটের কারণে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ চলছে। গত ২০ মার্চ সন্ধ্যায় পৌর যুবদল নেতা সুমন পাইক ও তার অনুসারীরা খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আসেন। তিনি নিয়ম ভেঙে বেশি তেল নিতে চাইলে পাম্পের কর্মচারীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুমন ও তার অনুসারীরা দুই কর্মচারীকে বেদম মারধর করে এবং তাদের কাছে থাকা তেল বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এতে পাম্পের দুই কর্মচারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মর্শিদকুলি খান বলেন, এই ঘটনার পর আমরা অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দেই। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে পাম্পের সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। গত ২০ মার্চ থেকে খানজাহান আলী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজকেই পাম্প চালুর উদ্যোগ নেওয়া হবে। বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম শেখ দুপুরে বলেন, গত ২০ মার্চ বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে সুমন পাইক ও তার অনুসারীদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে পাম্পের দুই কর্মচারীকে মারধর করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে চলে যায়। এরপর পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ করে দেয়। তিনি জানান,এই ঘটনায় রোববার রাতে খানজাহান আলী ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মর্শিদকুলি খান বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তাদের অভিযোগ পেয়ে সোমবার রাতে সদর থানার পাশে শহীদ মিনার এলাকা থেকে সুমন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সুমনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য