ডুমুরিয়ায় হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
১১:২৯ পূর্বাহ্ণ
141 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

ডুমুরিয়ায় হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:২৯ 141 ভিউ
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামলার একপক্ষের নেতৃত্ব দিয়েছেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন এবং আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার। পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতরা হলেন- আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার, হেলাল উদ্দিনের পক্ষের সুলতান সেলিম, দেবব্রত রায়, তামিম শেখ ও রানা শেখ এবং দৌলত সরদারের পক্ষের আবু হাসান, রোস্তম ও আমিনুল ইসলাম। হেলাল উদ্দিন বাদে অন্যরা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ চুকনগর বাজারের হাটের ইজারার মেয়াদ শেষ হয়। এরপর বাজার ও স্থানীয় মসজিদ কমিটি মিলে কয়েক সপ্তাহ ইজারা তোলার জন্য সিদ্ধান্ত নেন। যে টাকা উঠবে সেই টাকা অনুযায়ী আবার হাট ইজারা দেওয়া হবে। ইজারা নেবে বাজার মসজিদ কমিটি। কিন্তু গত মঙ্গলবার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার তার লোকজন দিয়ে হাটের ইজারা তুলে নেন। শুক্রবার আবারও ইজারা তুলতে গেলে বাঁধা দেন হেলাল উদ্দিনের লোকজন। এটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় ওই সংঘর্ষ চলে। চেয়ারম্যান হেলাল উদ্দিন অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর দৌলত সরদার একের পর এক চুকনগর বাজারের সবকিছু দখল করে নিচ্ছেন। এরই অংশ হিসেবে বাজারের হাটও দখল করে নেওয়া পায়তারা করেন। বাজার ও মসজিদ কমিটির সিদ্ধান্ত না মেনে মঙ্গলবার নিজের লোক দিয়ে ইজারার টাকা তুলে নেন। শুক্রবার আবার টাকা তুলতে গেলে বাজারের সবাই বাঁধা দেন। যেহেতু তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেজন্য বাজার কমিটির সবাই তার কাছে ইউনিয়ন পরিষদে এসেছিলেন। পরে দৌলত সরদার লোকজন নিয়ে এসে ইউনিয়ন পরিষদে হামলা করেন। ওই হামলায় তাদের কয়েকজন আহত হন। তিনি বলেন, দৌলত সরদারের হামলার পর স্থানীয়রা জড়ো হয়ে দৌলত সরদারের পক্ষের লোকজনের ওপর হামলা করেছে। এর সঙ্গে তিনি জড়িত নন। দৌলত সরদার বলেন, মসজিদের নামে হাট ইজারা নিয়ে মূলত লাভবান হতে চাইছেন হেলাল চেয়ারম্যান। তিনি এমনভাবে পরিকল্পনা সাজিয়েছেন যাতে এক বছরে অন্তত ১৫ লাখ টাকা নিজের পকেটে রাখতে পারেন। মূলত সেজন্যই আজ ইজারা তুলতে গিয়েছিল তার লোকজন। কিন্তু হেলাল চেয়ারম্যানের লোকজন বাঁধা দিয়ে মারধর করে তাদের সেখান থেকে বের করে দিয়েছেন। পরে তাদের ওপর কয়েক দফা হামলা করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, হাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন তিনি, তবে বিকেল পযন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে