নিউজ ডেক্স
আরও খবর
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার
চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফয়সলের ‘অলৌকিক বিজয়’
অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার
আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প
জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ
ভবিষ্যদ্বাণী দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করলেন, “ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না।”
আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলেও জনগণ তা গ্রহণ করবে না বলেও দাবি করেছেন তিনি।
তিনি বলেন, “আওয়ামী লীগ ‘নিষিদ্ধ ঘোষিত’ একটি রাজনৈতিক দল। তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ, তাদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের কোনো বীজ ছিল না। তারা ছিল স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতিসংঘের হিসাব অনুযায়ী, যারা বাংলাদেশে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে, সরকারের হিসাব বলছে সংখ্যাটি ২ হাজারেরও বেশি।”
তার মতে, এ অবস্থায় দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।
আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “কে কখন দেশে আসতে চায়, তা নিয়ে আমরা বিচলিত নই। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। কেউ দেশে এলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্যের সন্তান হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]