ডায়াবেটিস ও চোখ জটিলতা ও প্রতিরোধ – বর্ণমালা টেলিভিশন

ডায়াবেটিস ও চোখ জটিলতা ও প্রতিরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৭ 66 ভিউ
ডায়াবেটিস শুধু রক্তে শর্করার রোগ নয়; এটি চোখের ওপর গভীর প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে দৃষ্টিহানির কারণ হয়ে দাঁড়ায়। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা না হয়, তাহলে চোখের রেটিনা (যেখানে দৃষ্টির সংবেদন হয়) ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মাইক্রোঅ্যানিউরিজম, রক্তক্ষরণ, রেটিনা ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর অবস্থা তৈরি হতে পারে। এ ছাড়া দীর্ঘস্থায়ী অপ্রতিরোধ্য ডায়াবেটিস রোগীর চোখের ভিট্রিয়াস অংশে রক্তক্ষরণ হতে পারে এবং ছানি (ক্যাটারাক্ট) দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া অন্যান্য সাধারণ রোগ, যেমন– ক্যালাজিয়ন, স্টাই বা ব্লেফারাইটিস বারবার হয়ে দৃষ্টির সমস্যা তৈরি করতে পারে। ডায়াবেটিক রোগীদের জন্য চোখ ভালো রাখার অন্যতম কৌশল হলো শর্করা নিয়ন্ত্রণে রাখা। কারণ, প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর। অন্তত বছরে দুই থেকে একবার চক্ষু বিশেষজ্ঞের পরীক্ষা করা উচিত, যাতে সম্ভাব্য সমস্যা আগেভাগেই ধরা যায় এবং সময়মতো চিকিৎসা শুরু করা যায়। লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?