ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ৬:১১ 100 ভিউ
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে ট্রাম্প সেই মেডেল গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে মাচাদো বলেন, ‘আজ আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন।’ পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছেন। তার ভাষ্য, এটি ছিল ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের ‘বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি’। খবর বিবিসির ২০২৫ সালে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য মাচাদো নোবেল শান্তি পুরস্কার পান। নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট যৌথভাবে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’ মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক মার্কিন জেনারেল সিমন বলিভারকে একটি মেডেল দিয়েছিলেন- যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে। সেই ইতিহাস স্মরণ করেই তিনি ট্রাম্পকে মেডেল দিয়েছেন। বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য ‘একটি সাহসী কণ্ঠস্বর’। প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছ থেকে সরাসরি মাঠপর্যায়ের বাস্তবতা জানতে আগ্রহী। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। যুক্তরাষ্ট্র বর্তমানে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়ে কাজ করছে। তবে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে নিজেদের বিজয় দাবি করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফায় ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও চলছে। ডেলসি রদ্রিগেজও যুক্তরাষ্ট্র সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনে তিনি ওয়াশিংটনে যাবেন ‘মাথা উঁচু করে’। এই প্রেক্ষাপটে মাচাদোর ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দেওয়া ঘটনাটি ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা