ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বললেন ইসরায়েলের শীর্ষ সাবেক কর্মকর্তারা – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বললেন ইসরায়েলের শীর্ষ সাবেক কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৯:৩৪ 117 ভিউ
গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ইসরায়েলের ৬০০ নাগরিক। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাদ, মোসাদের সাবেক প্রধান তামির পার্দোসহ অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তারা। সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। চিঠিতে সাবেক নিরাপত্তা কর্মকর্তারা উল্লেখ করেছেন, তাদের পেশাগত মূল্যায়ন হলো, হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ট্রাম্পকে উদ্দেশ্য করে চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার ওপর ইসরায়েলের বিশাল জনগোষ্ঠীর বিশ্বাস আছে। আপনি নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনার ক্ষমতা রাখেন। তাই যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফেরত আনুন। মানুষের কষ্টের অবসান ঘটান।’ বিবিসি বলছে, যুদ্ধ বন্ধের এই আহ্বান এমন সময়ে এলো যখন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর চেষ্টা করছেন। নিরাপত্তা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন বিবিসিকে বলেছেন, ‘শুরুতে এটি প্রতিরোধমূলক যুদ্ধ ছিল। কিন্তু যখন আমরা সব সামরিক লক্ষ্য অর্জন করলাম, তখন এই যুদ্ধ আর ন্যায্য যুদ্ধ থাকল না।’ ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা লিখেছেন, ‘গাজা যুদ্ধ বন্ধ করুন। আমরা আপনাকে গাজা যুদ্ধ শেষ করার আহ্বান জানাচ্ছি। আপনি এটি লেবাননে করেছিলেন। গাজাতেও তা করার সময় এসেছে।’ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে ইসরায়েলি সামরিক অভিযানে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিতে ১৮০ জন মারা গেছে। তাদের মধ্যে ৯৩ জনই শিশু। জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য