ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন – বর্ণমালা টেলিভিশন

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ৬:১৩ 122 ভিউ
চুলের যত্নে কোরিয়ানদের মতো জাপানিরাও বেশ সচেতন। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কে বিউটি ও জে বিউটির দিকেই ঝুঁকছে বেশি। জাপানিরা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে কেশচর্চা করেন। নারীরা চুলের চেয়েও স্ক্যাল্প পরিচর্যায় বেশি মনোযোগ দেন। আর তাই তাদের চুলও থাকে মজবুত, প্রাণবন্ত ও ঝলমলে। জাপানিরা চুলের যত্নে যেসব ধাপ মেনে চলেন প্রি-ওয়াশ অয়েলিং জাপানি নারীরা চুল ধোয়ার আগে পুরো স্ক্যাল্প ও চুলে তেল মাখেন। জাপানে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এখানেও ক্যামেলিয়া অয়েল পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তার পরিবর্তে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল বেছে নিতে পারেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক মালিশ করলে ভালো হয়। জেন্টল ক্লিনজিং জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের উপর জোর দেন। এজন্য মাইল্ড ক্লিনজার দিয়ে মাথার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলো ও ময়লা জমতে পারবে না। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়। স্ক্যাল্প ম্যাসাজ স্বাস্থ্যজ্বল চুলের জন্য স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। মাঝে মাঝে হাতের সাহায্যে স্ক্যাল্প ম্যাসাজ করুন। নয়তো স্ক্যাল্প ম্যাসাজার কিনতে পারেন। ভেজা চুলে সার্কুলার মোশনে মিনিট দুয়েক মাসাজ করুন। কন্ডিশনিং চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এটি চুল জটমুক্ত রাখতেও ভূমিকা রাখে। লিভ-ইন সিরাম চুল যদি শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য