জুলাই শহিদ-কন্যার আত্মহত্যা: ক্ষোভ ঝাড়লেন গণ অধিকার পরিষদ নেতা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ এপ্রিল, ২০২৫
১১:১৬ পূর্বাহ্ণ
123 ভিউ

জুলাই শহিদ-কন্যার আত্মহত্যা: ক্ষোভ ঝাড়লেন গণ অধিকার পরিষদ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:১৬ 123 ভিউ
সংঘবদ্ধ ধর্ষণের শিকার পটুয়াখালীর দুমকি উপজেলার জুলাই আন্দোলনের শহিদ জসীম উদ্দিনের ১৭ বছর বয়সি কন্যা লামিয়া আক্তারের আত্মহত্যার ঘটনায় হাসপাতাল থেকে ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি। সেখান থেকে রাত দেড়টায় প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। শহিদুল ফাহিম বলেন, এ ঘটনায় লামিয়ার মা ও জুলাই শহিদ জসীম উদ্দীনের স্ত্রী রুমা বেগমও অসুস্থ হয়ে পরেছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, লামিয়া আমার এলাকার মেয়ে। তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। মেয়েটি অনেক শক্ত মানসিকতার ছিল। ধর্ষণের ঘটনার পরে নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছিল। হঠাৎ তার সঙ্গে এমন কী ঘটল যে আজ আত্মহত্যা করলো? এটা তদন্ত করে বের করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করার কথা থাকলেও তা দৃশ্যমান নয়। লামিয়া-আছিয়াসহ সকল ধর্ষণের ঘটনার বিচারের জন্য আমাদের আবার জেগে উঠতে হবে। ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যেন তা সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকে। উল্লেখ্য, শনিবার রাত নয়টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন লামিয়া। এর আগে গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। একপর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ