জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম – বর্ণমালা টেলিভিশন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নেই শাকিবের নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:১৫ 83 ভিউ
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায়। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উৎসবের আমেজ। কিন্তু সাফল্যের এই জোয়ারের মাঝেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতা শূন্যই রয়ে গেল এই সুপারস্টারের। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানা গেছে, শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ ৫টি বিভাগে পুরস্কৃত হলেও, শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় নেই তার নাম। ফলে পঞ্চম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মুকুটটি এবার অধরাই রয়ে গেল তার। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি গত বছর ব্যবসায়িক সাফল্যের তুঙ্গে ছিল। জাতীয় পুরস্কারের আসরেও সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ মেকআপম্যান—এই ৫টি বিভাগে সম্মাননা কুড়িয়েছে। ভক্তদের প্রত্যাশা ছিল, এই সিনেমার জন্যই হয়তো পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ঘরে তুলবেন শাকিব। এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘সত্তা’ সিনেমার জন্য চারবার এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ক্যারিয়ার শুরু করা শাকিবের পথচলা শুরুতে মসৃণ ছিল না। তবে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ঘুরে দাঁড়ান তিনি। এরপর অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে টানা ৯ বছর ইন্ডাস্ট্রি শাসন করেছেন। ক্যারিয়ারের গ্রাফের মতোই তার পারিশ্রমিকের গ্রাফও অবিশ্বাস্য। ক্যারিয়ারের শুরুতে ১ লাখ টাকার কম পারিশ্রমিক নেওয়া শাকিব ২০০৮ সালেই ছবিপ্রতি ৪০ লাখ টাকা নেওয়া শুরু করেন। আর ‘প্রিয়তমা’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’-এর মতো সিনেমায় দফায় দফায় নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। পুরস্কার না পেলেও বক্স অফিস ও দর্শকের হৃদয়ে যে তিনি এখনও ‘নাম্বার ওয়ান’, তা তার বর্তমান ব্যস্ততা ও পারিশ্রমিকের অঙ্কই বলে দেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?