নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
ছড়ায় গোসল করতে গেলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ ; গ্রেফতার ২
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী নামে দুই লম্পটকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির এক কিশোরী ছড়ায় (ঝরনা) গোসল করতে যায়। এ সময় আগে থেকে ওতপেতে থাকা দুই লম্পট ওই কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে।
এ ঘটনায় কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, মামলা হওয়ার ও ঘণ্টার ব্যবধানে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভিখটিম আসামিদের শনাক্ত করেছে। আসামিরাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার করেছে।
