গৌরীপুরে কুরবানির হাটে সেরা ‘মুরব্বি’ – বর্ণমালা টেলিভিশন

গৌরীপুরে কুরবানির হাটে সেরা ‘মুরব্বি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:২০ 154 ভিউ
ময়মনসিংহের গৌরীপুরে কুরবানির গোহাটায় সেরা গরুটির নাম রাখা হয়েছে ‘মুরব্বি’। খামারি নুরে আলম তার দাম হাঁকাচ্ছেন সাড়ে ৪ লাখ টাকা। গরুর মালিক উপজেলার মাওহা ইউনিয়নের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বলেন, বাজারে নিয়ে আসার পর এখন পর্যন্ত কোনো ক্রেতা আসে নাই। খামারি নুরে আলম আরও জানান, তার খামারে মোট ২১টি ষাঁড় ছিল। এরমধ্যে ২০টি ভূটিয়ারকোনো বাজারে বিক্রি করেছেন। এ ষাঁড়টি খামারের সবচেয়ে বড় ও বয়সি হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘মুরুব্বি’। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা আরেক গরুর মালিক বোকাইনগর ইউনিয়নের বড়ভাগ এলাকার ফজলুল হক জানান, তিনি তার গরুর দাম চাচ্ছেন ২ লাখ ৭০ হাজার টাকা। তবে কোনো ক্রেতা দাম জিজ্ঞাসা করে নাই। মধুপুর এলাকার তাইজুল ইসলাম জানান, তার গরুর দাম চাচ্ছেন ১ লাখ ৮০ হাজার টাকা। তবে ক্রেতারা এক লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন। তারাকান্দার আব্দুস সামাদ জানান, তিনি ৪টি গরু নিয়ে এসেছেন। একটিও বিক্রি হয়নি এখনো। একই কথা জানান, ডৌহাখলার আজিম উদ্দিন, তোতা মিয়া, রামগোপালপুরের মজিবুর রহমান, আব্দুল মজিদ, উচাখিলার তারা মিয়া, আবুল কাসেম ও মোখলেছুর রহমান। তাদের দাবি, বৃষ্টির কারণে বিক্রেতারা এলেও ক্রেতার উপস্থিতি একেবারেই কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে