ক্রাউড ফান্ডিংয়ের অর্থে এনসিপির ৬ নেতার সমুদ্রবিলাস: ক্ষোভ কর্মী-সমর্থকদের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ জুন, ২০২৫
১১:৩১ অপরাহ্ণ
171 ভিউ

ক্রাউড ফান্ডিংয়ের অর্থে এনসিপির ৬ নেতার সমুদ্রবিলাস: ক্ষোভ কর্মী-সমর্থকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ১১:৩১ 171 ভিউ
কর্মী-সমর্থকদের দেওয়া অনুদানের অর্থে থাকে আস্থা ও স্বপ্ন— একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশা। কিন্তু সেই স্বপ্নে যেন চপেটাঘাত করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্ব। কক্সবাজারের বিলাসবহুল রিসোর্টে দলটির ছয় শীর্ষ নেতার ‘রিল্যাক্স ট্রিপ’—সাধারণ কর্মী-সমর্থকদের চোখে এখন এক নির্মম প্রতারণার প্রতিচ্ছবি। ১৪ই জুন, শুক্রবার দুপুরে এনসিপির ছয় কেন্দ্রীয় নেতা— হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা—উখিয়া উপজেলার সী পার্ল বিচ রিসোর্টে দুই দিনের ভ্রমণে যান। রিসোর্টের বিলাসী কক্ষে অবস্থান ও রাত্রিযাপন করেন তারা। সেইসাথে একাধিক বিদেশি এনজিও কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকও করেন তারা, যা জনমনে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। এর চেয়েও বেশি বিতর্ক তৈরি হয়েছে, যখন জানা গেল—এই বিলাসিতার পেছনে ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষের দেওয়া অনুদানের অর্থ। এনসিপি সম্প্রতি ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ শিরোনামে একটি ক্রাউডফান্ডিং প্রচারণা চালায়, যেখানে ৩ হাজারের বেশি কর্মী-সমর্থক ১৩ লাখ টাকার বেশি অনুদান দিয়েছেন। এই অর্থ মূলত ব্যবহৃত হওয়ার কথা ছিল দলীয় কর্মসূচি, জনসংযোগ ও সাংগঠনিক কাজের জন্য। অথচ এরইমধ্যে দেখা যাচ্ছে, সেই অর্থের ব্যবহার হচ্ছে রিসোর্টে বিলাসিতা ও নারী নেতৃত্বের সাথে গোপন ‘রিল্যাক্স ট্রিপ’-এ। সমর্থকদের অর্থে এনসিপি নেতাদের এমন ভোগবিলাসে লিপ্ত হওয়ায় দলের ভেতরেই সৃষ্টি হয়েছে ব্যাপক অসন্তোষ। অনেক কর্মীই অভিযোগ তুলেছেন, একদিকে তারা মাঠে কষ্ট করে কাজ করছেন, অন্যদিকে কেন্দ্রীয় নেতারা ঢাকায় ও কক্সবাজারে বিলাসী জীবনযাপন করছেন। আমরা কি এজন্য টাকা দিয়েছি তাদের? কেন তাদের এমন বিলাসিতা? আমাদের সাথে এমন বৈষম্য করবেন বলেই কি বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম আমরা? এসবের বাইরেও আরেকটি তথ্য জনমনে আতঙ্ক ছড়িয়েছে—গত ১৫ই জুন রাতে ঢাকায় ফিরে কর্নেল (অব.) মিয়া মশিহুজ্জামানের বাসায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেনের সঙ্গে পাকিস্তান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কামরান দাঙ্গাল গোপন বৈঠক করেন। কামরান দীর্ঘদিন ধরে আইএসআই এজেন্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধিতাকারী পাকিস্তানিদের সঙ্গে এনসিপির গোপন যোগাযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কার্যকলাপ শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, রাষ্ট্রবিরোধী চক্রান্তেরও ইঙ্গিত দেয়। এনসিপি নেতারা এর আগেও রাজনৈতিক সহিংসতায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন, জুলাই আন্দোলনের পর সশস্ত্র হামলার হুমকিও দিয়েছেন। তাই তাদের এমন কার্যকলাপকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিভিন্ন মহল থেকে এখন জোরালোভাবে বলা হচ্ছে, এই ঘটনা তদন্তের আওতায় আনা হোক। যারা সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে তাদের টাকা অপব্যবহার করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কর্মী-সমর্থকরা চায় না, তাদের কষ্টার্জিত অর্থে নেতারা বিলাসবহুল রিসোর্টে রিল্যাক্স ট্রিপ কাটাক, গোপনে রাষ্ট্রবিরোধীদের সঙ্গে আঁতাত করুক। আমাদের অনুদান কি তবে বিশ্বাসঘাতকদের হাতে পড়েছে? প্রশ্ন করেছেন দলের কর্মীরাই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু