কার্গিল যুদ্ধ কতটা ভয়াবহ ছিল, জানালেন আনুশকা শর্মা – বর্ণমালা টেলিভিশন

কার্গিল যুদ্ধ কতটা ভয়াবহ ছিল, জানালেন আনুশকা শর্মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ | ১০:২৩ 144 ভিউ
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। সংঘাতের মধ্যে সীমান্ত এলাকার পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে সদা তৎপর ছিলেন ভারতীয় সেনারা। সেনা জওয়ান ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনেত্রী নিজেও সেনা পরিবারের মেয়ে। তাই এ পরিস্থিতি অনুভব করতে পারছেন তিনি। ভারতীয় সেনাকে ধন্যবাদ সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে দিয়ে আনুশকা শর্মা লিখেছেন—এ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী আমাদের রক্ষা করছেন। ওরাই আসল নায়ক। সেনা ও তাদের পরিবারের ত্যাগের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অজয় কুমার শর্মার কন্যা আনুশকা শর্মা। ১৯৮২ সালের পর থেকে সব যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি কার্গিল যুদ্ধেও তার ভূমিকা ছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে আনুশকার বয়স ছিল মাত্র ১১ বছর। তাই সেই সময়ের ভয়াবহতা ও গুরুত্ব তিনি বুঝতে পারেননি। আনুশকা বলেন, কার্গিল যুদ্ধ সাংঘাতিক ছিল। খুব ছোট ছিলাম তখন, তবে মায়ের অবস্থা দেখে আমার খুব ভয় লাগত। সব সময়ে খবর শুনতেন। যখনই মৃত্যুসংবাদ দেখানো হতো, মা খুবই বিষণ্ণ হয়ে পড়তেন। সীমান্ত থেকে বাবা যখন ফোন করতেন, তখন একনাগারে নিজের ও নিজের স্কুলের গল্প বলতেন আনুশকা শর্মা। তিনি বলেন, বাবা ফোন করত। কিন্তু বেশি কথা বলতে পারত না। আমি আমার স্কুল, বন্ধুবান্ধব এসব নিয়ে কথা বলতে থাকতাম। বুঝতেই পারতাম না, বাবা যুদ্ধে আছে। তিনি বলেন, আজ সেই অনুভূতি উপলব্ধি বুঝতে পারেন। আনুশকা বলেন, আমি একজন অভিনেত্রী। এটা বলার চেয়েও আমার নিজেকে সেনা আধিকারিকের কন্যা বলতে ভালো লাগে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!