কয়রায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – বর্ণমালা টেলিভিশন

কয়রায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ July, ২০২৫ | ৯:৫৭ 230 ভিউ
খুলনায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও সদস্য মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মো. ফরহাদ হোসেন, শিক্ষক হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, শেখ আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মো. ফারুক আজম, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে জানানো হয়। উল্লেখ্য, এনসিপি নেতা আবু বক্কর সিদ্দীকির নামে আপত্তিকর ভিডিও সম্বলিত নিউজ পত্রিকার প্রকাশিত হওয়ায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের ২ সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী