এবার হরমুজ প্রণালি চূড়ান্তভাবে বন্ধের হুঁশিয়ারি ইরানের – বর্ণমালা টেলিভিশন

এবার হরমুজ প্রণালি চূড়ান্তভাবে বন্ধের হুঁশিয়ারি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:১২ 68 ভিউ
মার্কিন হামলার হুমকির জবাবে সরাসরি কঠোর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে—অর্থাৎ সোমবারের মধ্যে—যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত না করা হয়, তাহলে মার্কিন বিমানবাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটি দিয়েই এই অভিযান শুরু করবো। ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিক্রিয়া জানায় ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া। তাদের বক্তব্যে বলা হয়, ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর একটি বোমাও পড়লে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এই নৌপথ আর চালু করা হবে না। এ দিকে ইরান শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং ইসরায়েল-এর জ্বালানি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপরও হামলার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, যেসব প্রতিবেশী দেশ মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারকেও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে আছে। এর ফলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। সংকটময় এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং জাপানসহ ২০টি দেশ যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইরান সেই আহ্বান প্রত্যাখ্যান করে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। সূত্র: সিএনএন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা