‘এক নজরে কুরআন’ প্রতিটি ঘরে থাকা দরকার: সারজিস আলমের প্রশংসা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
৯:৪৬ পূর্বাহ্ণ
310 ভিউ

‘এক নজরে কুরআন’ প্রতিটি ঘরে থাকা দরকার: সারজিস আলমের প্রশংসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৬ 310 ভিউ
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার তাঁর ফেসবুক পোস্টে বিশিষ্ট ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারীর নতুন বই ‘এক নজরে কুরআন’ সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। এক ঘণ্টার পাঠ অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন যে বইটি তরুণ প্রজন্মের চাহিদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি এটিকে সহজবোধ্য, গল্পের ছলে শেখার মতো এবং বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য উপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন,“মিজানুর রহমান আজহারী কর্তৃক লিখিত নতুন বই"এক নজরে কুরআন",১ ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে বইটি লেখা হয়েছে। সহজবোধ্য, সহজে পাঠ্য, গল্পের ছলে mind এ mapping হয়ে যায়!” সারজিস আলমের মতে ইসলামিক শিক্ষা ও কুরআনের বার্তা নতুন প্রজন্মের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বইটি রচিত হয়েছে। সারজিস আলমের বলেন, প্রতিটি ঘরে এই বই থাকা উচিত এবং অন্তত একবার পাঠ করা উচিত। তিনি বিশেষভাবে তরুণদের জন্য এর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সারজিস আলম বলেন,“আমার মনে হয়েছে প্রতিটি ঘরে এই বইয়ের ১কপি থাকা আবশ্যক। সবার অন্তত একবার বইটির শুরু থেকে শেষ পড়া উচিত। Specially যারা student, তরুণ প্রজন্মের প্রতিনিধি। অবশ্যই পবিত্র কুরআনে রয়েছে সকল সমস্যার সমাধান।” ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপ বা সহজ পাঠ্য সংস্করণ তৈরি করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কুরআনের গভীর অর্থ বোঝার ক্ষেত্রে তরুণদের জন্য সহজবোধ্য ভাষায় লেখা গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বইটির গ্রহণযোগ্যতা এবং এর প্রভাব নিয়ে ধর্মীয় পণ্ডিত ও শিক্ষাবিদদের মূল্যায়ন আরও প্রয়োজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক