উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০২৬
৬:৪৬ পূর্বাহ্ণ
106 ভিউ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৪৬ 106 ভিউ
রাজধানীর উত্তরায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সের কর্মরত মাহবুব রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একইসঙ্গে তিনি যে ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব ছিলেন তাকে অপহরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ২৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। উত্তরা পশ্চিম থানার পুলিশ বলছে, অপহৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ঘটনা জানার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি প্রাডো গাড়ি থেকে এক ব্যক্তি নামছেন। পাশের আরেকটি গাড়ি থেকে কয়েকজন নেমে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা শটগান ছিনিয়ে নেয় তারা। মাহবুবুর রহমান অপহৃত ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ শনিবার রাত ৯টায় জানান, নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে পিটিয়ে অস্ত্র ছিনতাই ও একজন ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। মাহবুবুর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়নি। ফলে অপহৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা সন্ধ্যায় থানায় মামলা করেন। তবে তারা অপহৃত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারেননি। ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি