ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকের সমাগম – বর্ণমালা টেলিভিশন

ঈদের ছুটিতে সাদা পাথরে পর্যটকের সমাগম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ৯:৪৩ 152 ভিউ
ঈদুল আজহার ছুটিকে ঘিরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। ঈদের প্রথম দিন থেকেই এই জনপ্রিয় পর্যটন স্পটে বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন। সাদা পাথরের স্বচ্ছ জলধারা, পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও খোলামেলা পরিবেশ আকৃষ্ট করছে দেশি-বিদেশি পর্যটকদের। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপার রূপ উপভোগ করতে। পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পর্যটক সালমান হাদি বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যে মন ছুঁয়ে গেছে। ঈদের ছুটিতে এমন জায়গায় সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। স্থানীয় সাংবাদিক আব্দুল জলিল বলেন, আশা করছি এবারও পর্যটকদের ঢল নামবে। সাদা পাথর পর্যটকদের বরণ করতে প্রস্তুত। পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত নৌযান ও গাইড সরবরাহ করা হয়েছে। তবে, অনেকেই পর্যাপ্ত অবকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন। প্রতি বছর ঈদ উপলক্ষে সাদা পাথরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ৫ জুন বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও টুরিস্ট পুলিশের একটি টিম থাকবে এবং আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা থাকবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে