নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের
রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা?
ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে
সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে ইসলামাবাদে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর এ সংঘাত নতুন মোড় নিতে যাচ্ছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদারের নির্দেশ দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান-কে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও ট্রাম্প এ তথ্যকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন, তবুও তিনি বেইজিংকে সতর্ক করে বলেছেন, বিষয়টি সত্য প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ ইরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে—এবং সেই তালিকায় চীনও রয়েছে।
তবে সংবাদগুলোকে পুরোপুরি বিশ্বাস না করলেও ট্রাম্প ইঙ্গিত দেন, চীন যদি সত্যিই ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তা গুরুতর পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও এমন পদক্ষেপ নিলে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে দেশটিকে।
অন্যদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং খুব শিগগিরই ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে প্রকৃত উৎস গোপন থাকে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, চীন যদি এটা করে, তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে।’ তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, ‘চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি। এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।’
সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।