‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ – বর্ণমালা টেলিভিশন

‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ | ১০:২০ 132 ভিউ
কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। তার আগে একের পর এক এই সিনেমার অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করছেন নির্মাতা। ইতোমধ্যে শরিফুল রাজ এবং মোশাররফ করিমের লুক সামনে এসেছে। এবার সিনেমারে প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা। রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ। এর আগে গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!