আশুলিয়ায় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫
১১:২২ পূর্বাহ্ণ
148 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

আশুলিয়ায় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:২২ 148 ভিউ
সাভারের আশুলিয়ায় নয়ারহাট বাজারে দোকান বন্ধের সময় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এরপর তারা ব্যাগভর্তি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। রোববার রাতে নয়ারহাট বাজারের স্বর্ণপট্টির দীলিপ স্বর্ণালয়ের সামনে হামলায় নিহত দীলিপ কুমার দাস (৪৭) পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাসপাড়ার দুলাল দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দীলিপ স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। দোকানের শাটার বন্ধ করে তালা দেওয়ার সময় একটি প্রাইভেটকারে চারজন এসে দীলিপকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একই সঙ্গে দুষ্কৃতকারীরা দীলিপের হাতে থাকা স্বর্ণের ব্যাগ কেড়ে নেয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিহতের ফুফাতো ভাই খোকন সরকার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে দীলিপ বাসায় চলে গিয়েছিলেন। পরে ওষুধ কেনার জন্য স্ত্রীকে নিয়ে আবার বাজারে আসেন। এ সময় পরিচিত একজনের কাছে দোকান থেকে স্বর্ণের চেইন বিক্রি করেন। পরে দীলপ দাস দোকান বন্ধ করে ব্যাগে করে টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণ নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু দোকানের সামনেই পেছন থেকে ডাকাত দলের সদস্যরা ব্যাগ ধরে টান দেয়। তখন দীলিপ পেছনে ঘুরে তাকালে চাপাতি দিয়ে মুখে, বুকেসহ বিভিন্ন স্থানে কুপিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যায়।’ তিনি বলেন, ‘যাওয়ার সময় ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে।’ নিহতের স্ত্রী সরস্বতী জানান, ‘আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে আমার স্বামীর ‘দীলিপ স্বর্ণালয়ের নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। বাসা থেকে দোকানের দূরত্ব এক কিলোমিটারের মতো। রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরার উদ্দেশে টাকা ও স্বর্ণালংকার নিয়ে রওনা হন। আমিও সঙ্গে ছিলাম। তখন তিনি হামলার শিকার হন। কয়েকজন ডাকাত তাকে কপিয়ে ব্যাগে থাকা টাকা স্বর্ণ সব নিয়ে পালিয়ে গেছে। পরে আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।’ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল জানান, ‘রাত ৯টা ৪৫ মিনিটে ব্যবসায়ী দীলিপকে হাসপাতালে আনা হয়। তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন; তবে শ্বাস চলছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে তিনি মারা যান।’ তিনি বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে দীলিপের মৃত্যু হয়েছে। চাপাতির কোপে তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মুখ ও পিঠেও গভীর ক্ষত ছিল।’ আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সিসিটিভির ফুটেজে দেখা যায় দীলিপ দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেটকারে আসা চারজন তাকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে। এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই